• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পত্নীতলায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর সড়ক অবরোধ

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর পত্নীতলায় সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী সড়ক অবরোধ করেছ।২৫ জুন বুধবার দুপুরে উপজেলার ঠুকনিপাড়া থেকে রাঙ্গামাটি সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে ঠুকনিপাড়া বাজারের প্রবেশ মুখে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে।অবরোধকারীদের দাবী,এ সড়কের সংস্কার কাজ শুরু না হওয়া পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে।স্থানীয়রা জানান, ঠুকনিপাড়া বাজার থেকে জেলার ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার আঞ্চলিক এ পাকা সড়কটি অন্তত ৮ থেকে ১০ বছর কোন সংস্কার ও মেরামত করা হয়নি।ফলে এ রাস্তার অধিকাংশ স্থানে খাল খন্দ সৃষ্ট হওয়ায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।বিশেষ করে এ সড়কের ঠুকনিপাড়া বাজার থেকে কাশিপুর মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নিচু এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলায়পূর্ণ হয়ে থাকে।স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে রাস্তার এই নিচু অংশের ওপর পানি জমে থাকছে। আর এ জমে থাকা পানি ওপর দিয়ে বালু ও মাটি বোঝায় ১০ চাকার ড্রাম্পার, ট্রাক ও ট্রাক্টর চলাচল করার ফলে রাস্তায় কাদা জমে সয়লাব হয়ে যাচ্ছে।এ কারনে বর্ষা মৌসুমে কাদা আর শুস্ক মৌসুমে ধুলায় সয়লাব হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category