• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পত্নীতলায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে স্থানীয় বাজারের সড়ক প্রদিক্ষণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আক্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ রিজওয়ানুর রহমান রেজা, কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মিঃ অগস্টিন রাতিয়া নুনিয়া, কারিতাসের উপজেলা প্রোগ্রাম ম্যানাজার মিঃ প্রশান্ত, উপজেলা সমাজ সেবা অফিসের প্রতিনিধি মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের রাবেয়া খাতুন, সাংবাদিক, সূধিজন শিক্ষার্থী অভিভাবকবৃন্দ প্রমূখ।

সভায় প্রতিবন্ধীদের উন্নয়নে নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় অতিথিবৃন্দ , শিক্ষার্থী অভিভাবকসহ প্রায় দেড়শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যাহ্নভোজ করানো হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category