• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পদ্মা নদী বাঁচলে’ পরিবেশ দ‚ষণ থেকে রক্ষা পাবে রাজশাহী

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

‘
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ‘পদ্মা নদী বাঁচলে রাজশাহী বাঁচবে, পরিবেশ দ‚ষণ থেকে রাজশাহী রক্ষা পাবে’ এ ¯েøাগানে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি।
বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি থেকে, পদ্মা নদী ছাড়াও রাজশাহী অ লের ছোট ছোট নদ-নদী, খাল-বিল পুকুল জলাশয় দখল ও দুষণ মুক্ত করার দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পদ্মা নদীর বেশির ভাগ এখন দখল হয়ে গেছে। পদ্মার ভেতরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, ক্লাব, বিভিন্ন গোষ্ঠীর অফিস দোকানপাট। গত এক দশকে রাজশাহী নগরের অসংখ্য পুকুর জলাশয় ভরাট করা হয়েছে। এখন এসব ভরাট অব্যাহত রয়েছে। পুকুর ও নদী খেকোদের বিরুদ্ধে প্রমাণসহ প্রশাসনে বারবার আবেদন করা হলেও কার্যকরি কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। ফলে রাতারাতি পুকুর জলাশয় ও নদ নদী দখলে চলে যাচ্ছে। এসব অবিলম্বে বন্ধ করার আহবান জানানো হয়। অন্যথায় আগামীতে নদী ও পুকুর জলাশয় দখলমুক্ত করে পরিবেশ উন্নয়নে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category