• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, কৃষিই বাংলাদেশের প্রাণ। সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এই প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, চলতি অর্থবছরে রাজশাহী জেলায় মোট ৬ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলার ১১৭০ জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, শসা চাষের জন্য ৪০০ জন, মিষ্টি কুমড়ার জন্য ২২০ জন, বেগুনের জন্য ১৭০ জন, লাউয়ের জন্য ১৩০ জন এবং বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য ২৫০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, আগাম শীতকালীন সবজি চাষ কৃষকদের জন্য এখন আশীর্বাদ হয়ে উঠেছে। মৌসুমের আগে ফসল তুলতে পারলে কৃষকেরা ভালো দাম পান।

প্রণোদনা হাতে পেয়ে পবা উপজেলার কুমড়াপুকুর এলাকার কৃষক হাবিবুর রহমান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রতিবার আমাদের বীজ আর সার কিনতেই অনেক টাকা খরচ হয়ে যায়। এবার সরকার থেকে বিনামূল্যে সহায়তা পাওয়ায় সেই খরচটা বেঁচে গেল। আগাম লাউ চাষের প্রস্তুতি নিচ্ছি। যদি সময়মতো বাজারে তুলতে পারি, তাহলে ভালো দাম পাব।

নওহাটা পৌরসভার মাঝিগ্রাম এলাকার কৃষক ইনতাজ আলী বলেন, আগে সবজি চাষে লোকসান হতো, কারণ সার আর বীজের দাম অনেক বেড়ে গেছে। এবার এই প্রণোদনা পেয়ে আমরা নতুন করে আশাবাদী হয়েছি। আগাম শসা লাগানোর কাজ শুরু করেছি। সময় মতো ফসল তুলতে পারলে পরিবারে স্বচ্ছলতা আসবে।

প্রণোদনা হাতে পেয়ে কৃষকরা সরকারি এ সহায়তা পেয়ে আগাম সবজি চাষে উৎসাহিত হয়েছেন বলে জানান এবং সময়মতো বাজারে সবজি তুলতে পারলে ভালো দাম পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category