• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পবায় স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে, বই বিতরণ পণ্ড

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম পণ্ড হয়ে গেছে।

শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিদ্যালয় ও স্থানীয় সূত্র মতে, পবার বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে হবেন-তা নিয়ে বেশকিছুদিন ধরেই নওহাটা পৌর বিএনপির দু’টি পক্ষের মধ্যে দ্বন্দ বিরাজ করছিল। এরই মধ্যে কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে শুক্রবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরে খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হোন। একপর্যায়ে সকাল ১০ টার দিকে রফিুকল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার পরে পণ্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসেও খালি হাতে বাড়ি ফিরে যায়।

বিষয়টি স্বীকার করে বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দু’পক্ষের মধ্যে মারপিটের কারণে সেটি বন্ধ হয়ে যায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category