• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর বিষপান! প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে

দিনকাল বিডি / ৬৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর বিষপানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলামিন শেখ (২৮) নামে ওই স্বামী মারা গেলেও বেঁচে আছেন স্ত্রী সাথী খাতুন (২২)। শনিবার (১৪ জুন) রাতে উপজেলার রঘুনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রোববার (১৫ জুন) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন গৃহবধূ সাথী খাতুন।

আলামিন শেখ ওই গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। সাথী খাতুন একই উপজেলার কামান্না গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। ওই দম্পতির দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, ৬ বছর আগে আলামিন শেখের সঙ্গে বিয়ে হয় শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সাথী খাতুনের। বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের মধ্যে নানা কারণে কলহ চলে আসছিল। সর্বশেষ প্রায় এক মাস ধরে এলাকার একটি কিশোর ছেলের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠে সাথী খাতুনের। শনিবার দুপুরে এই নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকে সাথী খাতুনের পরিবারের সঙ্গে কথাকাটাকাটি হয় আলামিন শেখের পরিবারের। এরই জেরে বিকালে বিষপান করেন সাথী খাতুন। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে বিষপান করেন আলামিন শেখ। পরিবারের সদস্যরা প্রথমে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

আলামিন শেখের মামী উম্মে সালমা জানান, পরকীয়ার বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে পারিবারিকভাবে বসাবসি হয়। সেখানে আলামিনের শ্বশুরসহ তার বাড়ির লোকজন ছিল। সবকিছু মেনে নিয়ে স্ত্রীর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত জানায় আলামিন। পরে বিকালে সবার অগোচরে ঘরের মধ্যে গিয়ে বিষপান করে সাথী খাতুন। জানতে পেরে আলামিন ও পরিবারের সদস্যরা তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালে আলামিনকে তার শশুরবাড়ির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলার ভয় দেখায়। আলামিন অপমান সহ্য করতে না পেরে বাড়িতে এসে বিষপান করে।

আলামিনের মা ফাহিমা খাতুন বলেন, কয়েকদিন আগে একই এলাকার শাহিদুলের ছেলে আলীর সঙ্গে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় ছেলের বউকে দেখেন তিনি। এরপর থেকেই ছেলের সঙ্গে পুত্রবধূ সাথী খাতুনের ঝামেলা চলছিল।

গৃহবধূ সাথী খাতুন বলেন, আমার শ্বাশুড়ি মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে খারাপ বানিয়েছে। আমার সাথে কোনো ছেলের সম্পর্ক নেই। আমি লজ্জায় বিষ খেয়েছি।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, খোঁজখবর নেওয়া হচ্ছে। মরদেহটি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category