• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
কর্মসূচিতে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
একই দিন রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহসভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি মনি ও সহক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category