• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরের পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের যুব সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পলাশবাড়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বর্ণাঢ্য আয়োজনে যুব সমাবেশ ও পরিচিতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ) পার্বতীপুর উপজেলা ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের আইনুল হুদা ফাযিল মাদ্রাসা মাঠে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সাবেক আহবায়ক দিনাজপুর জেলা বিএনপি ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হক। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন। উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মাহাবুর রশীদ সংগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য রোস্তম আলী।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার), উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জোবায়ের হোসেন (বাবু), যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ মুকুল, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামু, যুগ্ন আহবায়ক রায়হান আলী খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন (মাস্টার), উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন (সাদো),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, যুবনেতা শাকিব হোসেন, এ, জেড, এম রেজওয়ানুল হকের পুত্র ইঞ্জিনিয়ার আরিফুল হক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মারজান লিটন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাজহারুল ইসলাম রাসেল ও ৩ নম্বর রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category