• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে চলন্ত ট্রেনে যাত্রীকে অচেতন করে ছিনতাই,গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় ফুল মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়,খুলনা থেকে চিলাহাটিগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন অতিক্রম করার সময় ট্রেনের যাত্রী আলহাজ্ব মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ট্রেনে দায়িত্ব পালনরত রেলওয়ে পুলিশ তার পাশের যাত্রী ফুল মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে মফিজুর রহমানের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে,ট্রেন যাত্রী মফিজুর রহমান এর সাথে আলাপের এক পর্যায়ে ফুল মিয়া তাকে জুস পান করান। এর পরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পরবর্তী স্টেশন সৈয়দপুরে নিয়ে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় ফুল মিয়াসহ অজ্ঞাত পরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা দায়র করা হয়েছে। মামলায় ফুল মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে অচেতন করার অভিযোগেও তাকে আটক করা হয়েছিল বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category