• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেল লাইন খড়ের গাদা থেকে উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেল লাইন খড়ের গাদা থেকে উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৮ আগষ্ট) গভীর রাতে পার্বতীপুর উপজেলার ভবানীপুর থেকে মধ্যপাড়া পাথরখনি রেল পথের মৌলভীর ডাঙ্গা এলাকা থেকে ৮ ফিট লম্বা ৪৬ টি রেল লাইন উদ্ধার করা হয়।

জানা গেছে,পাথর পরিবহনের জন্য নির্মিত পার্বতীপুর উপজেলার ভবানীপুর থেকে মধ্যপাড়ার কয়লা খনি পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথটি পরিত্যাক্ত হওয়ায় দীর্ঘদিন যাবৎ ভবানীপুর-পাথরখনি রেল পথের বিভিন্ন স্থানে রেল লাইন কেটে চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। ইতোমধ্যে ওই রেল পথের প্রায় কয়েক কিলোমিটার রেল লাইন কেটে নিয়ে গেছে অপরাধী চক্রের সদস্যরা। এরই ধারাবাহিকতায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়া এলাকায় রেল লাইন কেটে লুকিয়ে রাখা হয়েছে রেলওয়ে থানা পুলিশকে একটি বিশ্বস্ত সূত্র থেকে এমন সংবাদ দেওয়া হয়।

সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি’র দিক নির্দেশনায় রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় রেল লাইনের পাশের জমিতে খড়ের গাদার নিচ থেকে ৮ ফিট লম্বা ৪৬ টি রেল লাইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেল লাইনের আনুমানিক ওজন ৫ মেঃ টন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

পার্বতীপুরে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানিয়েছেন,অপরাধী চক্রের সদস্যরা রেল লাইন চুরি করে নিয়ে যাওয়ার সময় কোন কারনে ব্যর্থ হয়ে লুকিয়ে রেখে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে থানা পুলিশ এসব রেল লাইন উদ্ধার করে।

পার্বতীপুরে কর্মরত রেলওয়ের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী/পথ (পিডাব্লুআই) মোঃ আলামিন বলেন,পাথর খনির অর্থায়নে পাথর পরিবহনের জন্য পার্বতীপুরের ভবানীপুর থেকে মধ্যপাড়া পাথর খনি পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এ পথে পাথর পরিবহন না হওয়ায় রেলপথটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। ফলে প্রতিনিয়ত এ পথে চুরি সংঘটিত হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একাধিক চুরির মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category