• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা শহরের প্রানকেন্দ্র নতুন বাজারে অবস্হিত বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী,বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, পৃথিবী এখন প্রতিযোগিতার, লাখ লাখ বিদ্যালয় আছে লাখ লাখ শিক্ষকও আছে, চাই কোয়ালিটি এডুকেশন। তিনি অধ্যয়নরত বালিকাদের উদ্দেশ্যে বলেন, এমন একজন মা হতে হবে যেন সন্তানদের প্রাইভেট-কোচিং প্রয়োজন না হয়। বাঙালিরা এখন নাসার বিজ্ঞানী এটা সম্ভব হয়েছে কেবল কোয়ালিটি এডুকেশনের ফলেই। একজন রাজনৈতিক প্রজ্ঞাবান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাংলাদেশ হয়েছে। তার এক কন্যার জন্য দেশ এখন উন্নয়নের রোল মডেল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নব নির্বাচিত পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, পৌর আ’লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এবং শিক্ষক সাংবাদিক- মুসলিমুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ-গান সহ ডিস-প্লে প্রদর্শন করে। এর আগে প্রধান অতিথি নানা ইভেন্টে জয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও ক্রেষ্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category