• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠান

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা ও আইনুল হুদা ফাজিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) সকালে তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে আইনুল হুদা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ সরকারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান।

পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আফজাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মৌঃ মোঃ মাহবুবার রহমান,সহকারী শিক্ষিকা মরিয়ম নেছা প্রমুখ। এ সময় মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে পার্বতীপুর আইনুল হুদা ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আব্দুর রাজ্জাক সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম,বিদায়ী শিক্ষক মৌঃ মোঃ ওবায়দুল্লাহ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category