• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে শেখ রাসেল দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন,রেলী, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরষ্কার বিতরণ, কোরান খতম, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক,পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন ও সহকারী কমিশন (ভূমি) মাহামুদুল হাসান।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্হানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category