• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে সংবাদপত্র বিক্রেতা মিন্টু পেলো বাইসাইকেল

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের সংবাদপত্র বিক্রেতা মিন্টুকে বাইসাইকেল দিলেন এমপি কণ্যা আমেরিকা প্রবাসী দানশীল ফারহানা রহমান মুক্তা। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মিন্টুর হাতে বাইসাইকেলটি তুলে দেওয়া হয়।

জানা গেছে,পার্বতীপুর উপজেলা শহরের সংবাদপত্র বিক্রেতা মিন্টু ইসলাম (২০) শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে সংবাদপত্র বিক্রি করতে এসে তাঁর এক মাত্র বাহন বাইসাইকেলটি হারিয়ে ফেলে। অথাৎ চুরি হয়ে যায়। প্রতিদিন সে গ্রাম থেকে সাইকেল যোগে শহরে আসে সংবাদপত্র বিক্রি করতে। এটাই তাঁর আয়ের এক মাত্র উৎস। সাইকেলটি হারিয়ে সে দিশেহারা হয়ে পড়ে। এ খবর জানতে পারেন সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এর জ্যেষ্ঠ কন্যা আমেরিকা প্রবাসী প্রকৌশলী ফারহানা রহমান মুক্তা। তিনি সংবাদপত্র বিক্রেতা মিন্টু কে একটি বাইসাইকেল দেওয়ার ইচ্ছে পোষন করেন এবং তাঁরই সহায়তায় সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে মিন্টু ইসলামের হাতে বাইসাইকেলটি তুলে দেন পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র নেতা মিথুন কুমার বণিক।

এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা একজন দানশীল মানুষ। তিনি নানাভাবে মানুষ কে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাঁর দেওয়া সাইকেলটি পেয়ে মিন্টু খুবই আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category