• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে হাবড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও মা সমাবেশ

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮ নম্বর হাবড়া ইউনিয়নের হাবড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

হাবড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, ৮ নম্বর হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান সরকার (আনিস) ও ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষনীয় দিকনির্দেশনা মুলক বক্তব্য শেষে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category