• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুর অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়/বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়/বরণ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে পার্বতীপুর অফিসার ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা থেকে বদলী জনিত কারনে বিদায়ী ও আগত কর্মকর্তাদের বিদায়/বরণ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী কর্মকর্তাগণ হচ্ছেন রাকিবুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার, মোস্তাফিজুর রহমান, পরিদর্শক( তদন্ত), ক,খ,আলাওল হাদী, উপজেলা শিক্ষা অফিসার,আল সিরাজ, এইউইও, মরিয়ম নেছা, এইউইও, এ,কে অপূর্ব বর্মণ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, বিদ্যুৎ কুমার রায়, পরিদর্শক, বিএমডিএ কে বিদায়। সেইসাথে নব্য যোগদানকৃত কর্মকর্তা রাজীব হোসেন, উপজেলা কৃষি অফিসার, হাফিজ রায়হান, পরিদর্শক (তদন্ত), পার্বতীপুর মডেল থানা, মোতালেব সরকার, ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, মতিউর রহমান, এইউইও কে বরণ করা হয়।

এ উপলক্ষে অফিসার্স ক্লাব পার্বতীপুর এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, বালতিতে বল নিক্ষেপ, ক্যারাম, টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার প্রায় সকল দপ্তরের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category