• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুুরের দুই’টি স্টেশন সহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৭১ টি স্টেশন বন্ধ

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের দুই’টি স্টেশন সহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৭১ টি স্টেশন বন্ধ রয়েছে। মূলত প্রয়োজনীয় জনবলের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ হয়ে যাওয়া স্টেশন এলাকার যাত্রীরা ট্রেনে চলাচল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলা এলাকায় মোট ৫ টি স্টেশনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভবানীপুর ও বেলাইচণ্ডী রেলওয়ে স্টেশন দু’টি।

জানা গেছে, শতকরা ৫৬% জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ের পশ্চিমাঞ্চল। এই অঞ্চলে জনবল সংকটে মোট ২৬৪ টি অপারেটিং রেলওয়ে স্টেশনের মধ্যে পার্বতীপুরের ২টি সহ বন্ধ হয়ে গেছে মোট ৭১টি। এমনকি,চলাচল বন্ধ রয়েছে ৪৮টি ট্রেনের। কোনো কোনো রেলপথে সক্ষমতার তুলনায় বেশি ট্রেন চলছে। এতে,অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। একের পর এক বন্ধ হচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন,কমছে ট্রেন চলাচলের শিডিউল।

জানা যায়,রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৯৭৫ জন স্টেশন মাস্টারের পদের বিপরীতে শূন্য আছে ৬২৩টি পদ। এমনকি,৪২ জন গার্ড, ৪১৫ জন পয়েন্টসম্যান ও ৪৯১ জন গেট কিপারের পদেও নেই কোনো জনবল। সবমিলিয়ে মোট জনবলের শতকরা ৫৬% শূন্য। জনবল সংকটের কারণে রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের ৫৪টি স্টেশন পুরোপুরি ও ৫টি স্টেশন আংশিক বন্ধ রয়েছে । আর,লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে বন্ধ রয়েছে ১২টি স্টেশন। এদিকে যাত্রী খাতে আয় কম,কোচ, ইঞ্জিন ও চালকের অভাব এবং ডেমু ট্রেন নষ্ট হওয়ায় রেলওয়ে পশ্চিমাঞ্চলে বন্ধ রয়েছে ৪৮টি ট্রেন। সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিধ্বস্ত অবস্থা।

এ ছাড়াও পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) বিরাজমান চরম জনবল সংকট। প্রয়োজনীয় সংখ্যক জনবলের অভাবে বৃহৎ এই কারখানাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category