• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বত্য বান্দরবান’র পাহাড় ধসে থানচি সড়ক যোগাযোগ বিপদজনক, এক নিখোঁজ শিক্ষার্থী

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
পার্বত্য জেলা বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম, তুমব্রু সীমান্তবর্তী এলাকায় ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিপজ্জনক হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ও দেখা যায় জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম, তুমব্রু এলাকায় ৫টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে সড়ক ও শতশত ঘরবাড়ি।
এদিকে পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে প্রশাসন এমনটি শোনা গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরিন সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে তুমব্রু এলাকায় পাহাড়ী ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী।
অপরদিকে বৃষ্টিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি, সদর, লামা ও রুমা-থানচি সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে জেলার সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ ও বিপজ্জনক হয়ে পড়েছে।
তবে, ধসে পড়া মাটি সরিয়ে হাল্কা যানবাহন চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, ঘুমধুম-তুমব্রু এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে ৫টি গ্রামের শতো শতো মানুষ। বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রদান ও নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category