• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবা-সহ হাতেনাতে দুই মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবা-সহ হাতেনাতে দুই মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ শেরে আলী (২৭), সে চারঘাট থানার তাতারপুর গ্রামের মোঃ মোতালেব হোসেনের ছেলে ও মোঃ আশাদুল ইসলাম বিজয় (২৪), সে একই থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের মোঃ জিয়াউর রহমামের ছেলে।
শুক্রবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের র‌্যাবের একটি টহলদল জানতে পারে, পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে জনৈক দুইজন মাদক কারবারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১৩৫পিস ইয়াবা-সহ তাদের গ্রেফতার করে। এ সময় মাদক কারবারে ব্যাবহৃত একটি মোটরসাইলে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা স্বীকার করেছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল বিক্রয়ের সাথে তারা জড়িত ।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category