• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পুলিশের কাছে ইয়াবা বিক্রি করতে এসে আটক মাদক ব্যবসায়ী

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে সাদা পোশাকে মাদক ব্যবসায়ী সেজে ইয়াবা কিনতে যায় কয়েকজন ছদ্মবেশী পুলিশ সদস্য। পুলিশের এই ফাঁদে ইয়াবা বিক্রি করতে এসে গোলাম মোস্তফা (৩২) নামের একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির কুলানন্দপুর গ্রামের একটি রাস্তা থেকে তাকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয় ৩৫ পিচ ইয়াবা। যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির। আটককৃত গোলাম মোস্তফা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, বেশ কিছু দিন থেকেই আমাদের কাছে খবর আসছে যে পাশ্ববর্তী উপজেলার কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে ঘোড়াঘাটে এসে মাদক ব্যবসা করছে। আমাদের পুলিশ সদস্য মাদক ব্যবসায়ী সেজে আটককৃত আসামির সাথে মোবাইলে যোগাযোগ করে। ছদ্মবেশী পুলিশ সদস্য তার কাছে ইয়াবা কিনতে চাইলে আসামি চড়া দামে ঘোড়াঘাট-নবাবগঞ্জ উপজেলা সীমান্তে ইয়াবা বিক্রি করতে আসে। এ সময় ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ ঘটনার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে শুক্রবার (২ ডিসেম্বর) আসামিকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category