• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে পোরশায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার দুপুরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নওগাঁ ও পোরশা থানার আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শতাধীক নারীর অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে থানা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম। এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রভাষক শারমীন নাহার ও এএসআই রাবেয়া খাতুন। এসময় এসআই সাখোয়াত হোসেন, এসআই আব্দুর রহিম, কোরবান আলী, সানোয়ার হোসেন সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category