• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্ধসঢ়;যাপন

দিনকাল বিডি ২৪ / ১৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান
বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্ধসঢ়;যাপন করা হয়েছে।
মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার
তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। পরে একই সময়ে উপজেলা
প্রশাসনের পক্ষে ইউএনও রাকিবুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের
নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রিয় শহিদ মিনারে
পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ
বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও
বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা,
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের
সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি শিশু সদন, এতিখনায়
উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা,
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গুলিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল
ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার
ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মাহমুদুল হক টিটো, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ধসঢ়; আলম সরদার,
হিসাব রক্ধসঢ়;ণ কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা
জোনের ডিজিএম মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম,
ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ
উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল
ইসলামের নেতৃত্বে শহিদ মিনরে পুস্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে
সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে বিএনপির
নেতাকর্মীরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মাধ্যমিক
শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে
নানা কর্মসূচি পালন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category