• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় ২০,৭৭২ জন শিশুকে ভিটামিন “এ” খাওয়ানো হয়েছে

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে নওগাঁর পোরশায় ২০ হাজার ৭৭২জন শিশুকে ভিটামিন “এ” খাওয়ানো হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ছয় ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ওই ভিটামিন খাওয়ানো হয়। এসময় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: তৌফিক রেজা। তিনি জানান, এবার উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৯৯ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর আগে সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: তৌফিক রেজা। এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা লৎফর রহমান সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category