• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় র‍্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মাহমুদুল হক টিটো,  প্রকৌশলী এএম সুলতানুল ইমাম,  প্রাণি সম্পদ কর্মকতার্ হুমায়ন কবির, আনসার-ভিডিপি কর্মকতার্ আসাদুল ইসলাম সহ কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পোরশার ভাপরপ্রাপ্ত কর্মকতার্ মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকসদল সকলকে সচেতনতার লক্ষে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন। অপরদিকে, একই স্থানে ইউএনও মো. আরিফ আদনানের সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সভা এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category