• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় ইউএনও কতৃক বিভিন্ন মন্ডপ পরিদর্শন

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মোঃ আরিফ আদনান। তিনি গতকাল মঙ্গলবার মশিদপুর ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা মন্ডপ গুলির সার্বিক কর্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহমুদুল হক টিটো তার সাথে ছিলেন। মন্ডপ পরিদর্শন শেষে তিনি জানান, এবারে উপজেলার ১৩টি দূর্গা মন্ডপে হিন্দু সনাতনধর্মালম্বীর লোকজনের ভালভাবে পূজা উদ্যাপনের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন সহ একজন ট্যাগ অফিসার এবং আপাতত ৬ জন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান। তিনি জানান, তিনি সহ থানা অফিসার ইনচার্জ সার্বিক পরিস্থিত পর্যবেক্ষন ও নিয়মিত পূজা মন্ডপ এলাকা পরিদর্শন করছেন। এর মধ্যে কেউ কোন বিশৃংখলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category