• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (নারী-পুরুষ) পদে ১৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে আনোয়ারুল ইসলাম (মোটরসাইকেল), কাজীবুল ইসলাম (আনারস), মোফাজ্জল হোসেন (ঘোড়া), শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন প্রার্থীর মধ্যে মহেন্দ্র পাহান (মাইক), রামলাল সরদার (টিয়াপাখি), মাহমুদুল হাসান খোকন (বই), তৈয়ব আলী (পালকী), খোরশেদ আলম (চশমা), মোহাম্মদ আলী (উড়োজাহাজ), মাইমুল ইসলাম শাহ্ (বাল্প), মোজাম্মেল হক (তালা), মাসুম বিল্লাহ্ (টিউবয়েল) এবং আবু মুছা (গ্যাস সিলিন্ডার) প্রতীক পেয়েছেন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম (হাঁস), নাসিমা বেগম (সেলাইমেশিন), অনামিকা সুইটি (ফুটবল), রেহেনা বেগম (ফ্যান), শরিফা বেগম (পদ্মফুল) ও নিলুফা ইয়াসমীন (কলস) প্রতীক পেয়েছেন বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category