• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উল্লেখ্য যে, ১৮টি স্টলের ডিজিটাল উদ্ভাবনী মেলা একই দিন বিকালে শেষে ভাল ফলাফলকৃত প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category