• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন রমজান মাস উপলক্ষে নওগাঁর পোরশা নিতপুরে ন্যায্য মূল্যে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএনও মো. আরিফ আদনান জানান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর দিকনির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্য পণ্য বিক্রি নিশ্চিত করার অংশ হিসেবে শনিবার সুস্থ ও সবল ২টি গরু জবাই করে দিনব্যাপী মাংস বিক্রি করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় সর্বনিম্ন ১০০ গ্রাম মাংস কেনার সুযোগ রাখা হয়েছে। তিনি আরো জানান, রমজান মাস এলেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এ প্রবণতা রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে গরুর মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস মুড়ি, ছোলা, চিড়া, ডিম, ভোজ্য তেল, গুড়, সেমাই, পোলাওর চাল সহ অন্যান্য পণ্য সহজলভ্য মূল্যে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পবিত্র রমজান মাসে ভোক্তাদের জন্য গরুর মাংস সহ অন্যান্য প্রয়োাজনীয় পণ্য সহজ মূল্যে কেনা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য ব্যবসায়ীগণ ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category