• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকার একটি মাল্টা বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করেন তারা। স্থানীয়রা জানান, অজ্ঞাত ব্যক্তি প্রাায় ৫ বছর আগে এ এলাকায় এসেছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান। স্থানীয়রা জানান, অজ্ঞাত ব্যক্তিটি এখানে আসার পর থেকে তেঁতুলিয়া বাজারসহ এ এলাকার রাস্তার ধারে সব সময় ঘোরাফেরা করতেন। বাজারের দোকানদার ও স্থানীয়দের দেওয়া খাবার খেতেন তিনি। রাতে রাস্তার পাশে কখনো বাজারের আশপাশে থাকতেন। রোববার সকালে স্থানীয়রা মাল্টা বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে পোরশা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো. শাহ আলম সরদার জানান, তারা স্থানীয়দের দেওয়া খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মৃতদেহের ডান চোখ উপরে ফেলা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত ছিল বলে তিনি জানা। তবে এ ব্যাপাওে থানায় ইউডি মামলা হয়েছে এবং লাশ আজ সোমবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category