• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশা ঘাটনগরে মাদক নির্মূল সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা ঘাটনগরে মাদক নির্মূল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঘাটনগর উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগরে মাদক নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি জালাল উদ্দিন সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অদিপ্তরের সহকারি পরিচালক লোকমান আলী ও পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা। সমাবেশে ঘাটনগর ইউনিয়ন সহ উপজেলার সকল ইউনিয়নে মাদকদ্রব্য সেবন, বিক্রি এবং এর সাথে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়। এব্যাপারে সকলকে সজাগ থেকে মাদক নিমর্ূলে কাজ করার আহবান জানানো হয়। এসময় ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় তিন শতাধীক গণ্যমান্য ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অদিপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ঘাটনগর বাঙ্গাবাড়ি ব্রীজের কাছে রাস্তার উপর থেকে আঃ রইচ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সে তেলিপাড়ার আশরাফুলের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুই সিম বিশিষ্ট একটি ভিভো মোবাইল ফোন, রেজিট্রেশন বিহিন একটি বাজাজ ডিসকভার-১২৫ মোটরসাইকেল জব্দ করা হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং আটক রইচকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category