• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

দিনকাল বিডি ২৪ / ৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল
ট্যাবলেট সহ দুই চোরাকারবারীকে আটক করেছে ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের
টহলদল। শনিবার রাতে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল জাব্বার এর
নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাটাপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে
১১৩ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক কেেরন।
আটককৃত চোরাকারবারীরা হলেন পশ্চিম হরিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে
মারুফ হোসেন (২২) ও সাপাহার উপজেলার কালাইবাড়ি এলাকার তরিকুল ইসলামের
ছেলে জাহিদুল ইসলাম (২৮)। আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের
করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ১৬
বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম
মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত
পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান
অব্যাহত রয়েছে। এব্যাপারে কোন ছাড় নেই বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category