• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

প্রথম নারী মহাপরিচালক পেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রথম নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেনা বেগম (তনু)। সম্প্রতি তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বর্তমানে ইনস্টিটিউটটির গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে আছেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীর সাক্ষরিত এক অফিস আদেশে গত শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামীকাল ২৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।মোহসেনা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউটটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।মোহসেনা বেগম দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ। তাঁর উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশে ব্যবহৃত হচ্ছে বলে জানান বিএফআরআইয়ের জনসংযোগ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category