• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন

ফকিরহাটে ইউএনওর বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করলেন জেলা প্রশাসন

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন কর্তৃক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার সরেজমিন তদন্ত করলেন জেলা প্রশাসন।
শুক্রবার সকালে ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে ভুক্তভোগী শেখ মিজানুর রহমান, প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম ও মোল্যা হাবিবুর রহমানের স্বাক্ষ্য গ্রহন ও তাদের কাছ লিখিত জবানবন্দি গ্রহন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। পরে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সাথে স্বাক্ষাত করেন।
উল্লেখ্য, গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গরুর ফার্মে যাচ্ছিলেন। এসময় কাঠালতলা মোড় এলাকায় পৌছালে দ্রæত গতিতে ইউএনও’র গাড়িটি ব্যাকে (পিছনে) আসে। তখন ইউএনও‘র গাড়ির সাথে মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। পরে ইউএনও গাড়ি থেকে নেমে এসে মিজানুর রহমানকে মূখে থাপ্পর দেয় এবং গাড়িতে তুলে দেড় ঘন্টা আটকে রাখে। পরে লোকজন জড়ো হলে তাকে ছেড়ে দেয়। এনিয়ে প্রশাসনে তোলপাড় শুরু হয়।
কাঠালতলা এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে গাড়িটি পুনরায় পিছনে আসেন। তখন পার্শ্ব রাস্তা থেকে উঠে আসা মিজানুর রহমানের মোটরসাইকেলের সাথে ইউএন‘র গাড়িটির সামান্য ঘষা লাগে। প্রথমে গাড়ি চালক নিচে আসেন। পরে ইউএনও গাড়ি থেকে নামেন এবং মোঃ মিজানুর রহমানকে থাপ্পর দেন। এরপর গাড়ির পিছনে উঠিয়ে নিয়ে চলে যান ইউএনও।
এ ব্যাপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান বলেন, ইউএনও কর্তক শারীরিক লাঞ্ছিত হওয়ায় প্রশাসন আমাকে আস্বস্ত করেছেন। এ বিষয়ে তারা পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েছেন। যেহেতু এটা প্রশাসনের ব্যপার তাই তারা যেটা ভাল মনে করবেন আমি তাই মেনে নেবো।
বাগেরহাট জেলা প্রসাশকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলামের কাছে তদন্ত সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category