• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয়োজন মোঃ আশরাফুল আলম

দিনকাল বিডি ২৪ / ৩০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি,

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর তেলিপাড়া তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে খেলাধুলার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে দেশীয় বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে এলাকার শিশু কিশোর তরুণ তরুণী ও নারী-পুরুষ।
শেষে ঐতিহ্যবাহী তন্ত্র মন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজনের সার্বিক পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুব আলম মিলন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর ৫ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ মন্ডল,সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাজিম, হামিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি মতিউর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় দিবসে খেলাধুলার এমন আয়োজনে খুশি এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জানান শুধু বিজয় দিবসে নয় যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে এই ধরনের খেলাধুলার আয়োজন মাঝে মাঝে করা দরকার।
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।
এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category