• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ফুলবাড়ীতে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত ফাইভ স্টার ক্লাব এর আয়োজনে আব্দুর রহমান নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই হাজির মোড় সংলগ্ন পুরাতন সরকারি কলেজ মাঠে খেলার আয়োজন করা হয়।

সন্ধ্যা ৬ ঘটিকায় হতে রাত্রি ১২ ঘটিকা পর্যন্ত মোট ৮ টি দলের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ফাইভ স্টার ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সার্বিক পরিচালনায়
সভাপতিত্ব করেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুকুল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু, যুবদল নেতা মোঃ বেলাল উদ্দিন ডেভিড, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল হক,
ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এ এম শাহেদ ইসলাম,ফাইভ স্টার ক্লাবের অর্থ সম্পাদক মোঃ আশরাফুল আলম।
ফাইনাল খেলায় পৌর সভার ৪ নং ওয়ার্ড টিম ও টাওয়ারের মোড় ফুটবল একাদশ।
খেলা অমিমাংসিত থাকায় ট্রাইবেকার এর মধ্যে টাওয়ারের মোড় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চাম্পিয়ান ও রানার্সআপ দল কে প্রাইস মানি প্রদান করা হয়।
খেলা পরিচালনা করেন ফুলবাড়ীর প্রখ্যাত ফুটবল খেলোয়াড় মোঃ শহীদুজ্জামান বাবু।
শেষে শুভ খেলাঘরের পক্ষ থেকে প্রতিটি টিমের ম্যান অফ দ্যা ম্যাচ কে মেডেল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category