• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কিউআর কোড এর মাধ্যমে ক্যাশবিহীন ঝামেলা মুক্ত লেনদেন এর লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ৩ আগস্ট ফুলবাড়ী চৌধুরী মোড়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবিব,বাংলাদেশ ব্যাংক রংপুর এর সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জুবায়ের।
অনুষ্ঠানে আয়োজকরা জানান বর্তমান আধুনিক বিশ্বে ক্যাশলেস লেনদেন একটি আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা,কিউআর কোর্ডের মাধ্যমে যে কোন লেনদেন করা যাবে।
অনুষ্ঠানের বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রতি গ্রাহকদের উৎসাহ প্রদান করেন এবং এর বিবিধ সুবিধা তুলে ধরেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত পূবালী ব্যাংক এর গ্রাহক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।ক্যাশলেস লেনদেনের বিষয়টি ফুলবাড়ীর সচেতন মহলে বেশ সারা ফেলেছে গ্রাহকরা বলছে এই ধরনের লেনদেন ঝুঁকি এবং ঝামেলা কমায়।প্রতিটি জায়গায় এই ধরনের লেনদেন চালু হলে মানুষ নিরাপদে নিজের অর্থ আদান প্রদান করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category