• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম

দিনকাল বিডি ২৪ / ১৯১ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মারপিট, শ্লীলতাহানি ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বজিৎ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ২ জনের নামে লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৬.৩০টার দিকে উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা বিপুল বর্মন এর ছেলে বাদী বিশ্বজিত পোনা কিনতে বাড়ি থেকে বের হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীরা তার বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় ১নং আসামী একই গ্রামের শ্রী তারাপদর ছেলে শ্রী অলক( ৪৫) এলোপাতাড়ি বাদীকে মারপিট করতে থাকে। ২নং আসামী শ্রী কনকন (২৮)ও তার সঙ্গে যোগ দেয়।
বাদীর চিৎকারে তার মা ববিতা রানী এগিয়ে এলে আসামীরা তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে বাদী ও তার মা গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, এসময় ১নং আসামী বাদীর মায়ের পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।
পরে ২নং আসামী ধারালো কুড়াল নিয়ে তাদের কোপাতে আসলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্ষা করে। আসামীরা যাওয়ার সময় বাদীকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীর পুকুর থেকে বেড় জাল দিয়ে মাছ লুট করে নিয়ে যায়।
আহত অবস্থায় বাদী ও তার মাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি বলেন, এজাহার পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category