• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ী ট্রাজেডিট দিবস।।

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ

আজ শনিবার ২৬শে আগস্ট ফুলবাড়ী দিবস, আজকের এই দিনে ২০০৬ সালের ২৬শে আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্বতিতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে, গড়ে উঠে ঐতিহাসীক গণআন্দোলন। গণআন্দোলন করতে গিয়ে আইশৃংখলা রক্ষাকারী বাহীনীর গুলিতে প্রাণ হারায় তিন যুবক, আহত হয় বেশ কিছু সাধারন মানুষ। এর পর থেকে এই দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে ফুলবাড়ীবাসী ও তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।ফুলবাড়ী গণআন্দোলনের ১৭ বছর পেরিয়ে গেলেও এখনও বাস্তবায়ন হয়নি, ফুলবাড়ী বাসীর সাথে সম্পাদিত ছয় দফা চুক্তি। উলটো আন্দোলনকারী সংগঠনের শীর্ষ নেতাদের মাথার উপর চেপে বসেছে, বহুজাতিক কোম্পানীর দায়ের করা একাধিক মামলা। এদিকে দিবসে বন্ধি হয়ে পড়েছে ফুলবাড়ীর উম্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়ন বিরোধী আন্দোলন। ২০০৬ সালের ২৬ আগষ্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারি বহুজাতিক কোম্পানীর ফুলবাড়ীস্থ অফিস ঘেরাও কর্মসুচি পালন করতে গেলে, নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী মিছিলের উপর টিয়ারশেল ও গুলিবর্ষন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র তরিকুল ইসলামসহ আমিন ও সালেকিন নামে তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। একই ঘটনায় আহত হয় বেশ কিছু মিছিলকারি। এদের মধ্যে বাবলু রায় নামে একজন চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এখনও সেই গুলির ক্ষত বহন করছে অনেকে। এরপর ফুলবাড়ীবাসীর টানা চার দিনের গণআন্দোলনের মূখে ৩০ আগষ্ট, তৎকালীন সরকার ফুলবাড়ী বাসির সঙ্গে ছয় দফা শর্তে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। যা ফুলবাড়ী ছয় দফা চুক্তি বলে পরিচিত। এরপর থেকে এই দিনটিকে ফুলবাড়ীবাসী ও আন্দোলনকারী সংগঠন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে এবং সেই সময়ের সম্পাদিত ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলন করছে।ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবীতে কয়েক বছর ধরে ফুলবাড়ী স্থানীয় ভাবে গঠিত অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবি সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নিয়োমিত আন্দোলন করে আসলেও, এখন কেবল মাত্র দিবস পালন ছাড়া সেই আন্দোলন করতে দেখা যায়না। ফলে দিবস পালনের মধ্যেই আব্ধ হয়ে পড়েছে ফুলবাড়ীর ছয় দফা চুক্তি বাস্তবায়নের আন্দোলন।তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হামিদুল হক বলেন, ২৬শে আগস্টের পর বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে ফুলবাড়ীর বীর জনতাকে লাল স্যালুট দিয়ে ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবী জানিয়েছিল। কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার ১৫ বছরের বেশি কেটে যাচ্ছে অথচ সেই চুক্তি আজও বাস্তবায়ন করেননি।

প্রতি বছরের ন্যায় এবারও ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ দিবসটি পালন উপলক্ষে শোক র‌্যলি বের করেন এবং শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় অন্যতম নেতা অধ্যাপক মোঃ আনু মুহাম্মদ, জাতীয় গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের কমিউন্সিট পার্টির ফুলবাড়ীর সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান জামান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ফুলবাড়ীর সম্পাদক সফিকুল ইসলাম সিকদার, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, ফুলবাড়ী কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হক, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সামিউল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফকির, ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের পক্ষে সাবেক পৌর মেয়র মরতুজা সরকার মানিক।এ দিকে পৃথক ভাবে দিবসটি উদযাপনের লক্ষে ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর নেতৃত্বে শোক র‌্যলি বের হয়। র‌্যলি শেষে শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পন করেন। র‌্যলি ও পুষ্পমাল্য অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় অন্যতম নেতা অধ্যাপক মোঃ আনু মুহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহব্বায়ক সাইফুল ইসলাম জুয়েল, বাংলাদেশের কমিউন্সিট পার্টির ফুলবাড়ীর সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান জামান, ফুলবাড়ী কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হকসহ অন্যন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category