• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ী থানা প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মোঃআশরাফুল আলম, দিনাজপুর( ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১৮ ডিসেম্বর সকাল দশটায় ফুলবাড়ী থানা প্রেসক্লাব কার্যালয়ে শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মাই টিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায়,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারজানা রহমান শিমলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুর রায় চৌধুরী,বেতদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আজম মন্ডল রানা,এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, সদস্য লিটন সরকার, প্রবীর কুমার গাঙ্গুলী, আরিফুল ইসলাম আরিফ।

ফুলবাড়ী ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, আসাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজ সেবা মূলক কাজেও ভূমিকা রাখতে হবে।

এ সময় অতিথিরা ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সমাজ সেবামূলক এমন কার্যক্রমের জন্য ভূসয়ী প্রশংসা করেন। পরিশেষে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category