• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ীতে হুইল চেয়ার পেয়ে কান্নায় ভেঙে পড়েন শারীরিক অস্বচ্ছল প্রতিবন্ধী মনোয়ারা

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংস্থা ‘আমরা করব জয় এর উদ্যোগে সত্তোর্ধ্ব এক শারীরিক অস্বচ্ছল প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার প্রদান করেন। সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী পৌরএলাকার কানাহার আবাসনে মনোয়ারা বেগম নামের সত্তোর্ধ্ব ওই নারীর বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি তাকে প্রদান করা হয়। এসময় হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহ-সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সহযোগি সদস্য বিথি রায়সহ অন্যান্য সদস্য প্রমুখ।হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে মনোয়ারা বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি।

এলাকার জন প্রতিনিধিদের অনুরোধ জানিয়েও একটি হুইলচেয়ার পাইনি। পরে আমরা করব জয় সংস্থার কিছু ছেলে মেয়ে এসে আমাকে হুইলচেয়ারটি উপহার দেন। তিনি আরো বলেন, আল্লাহ তাদেরকে দানের তৌফিক দিক, যারা আজ আমাকে হুইলচেয়ার দিয়েছে। আমরা করব জয় এভাবেই মানুষের বন্ধু হয়ে পাশে থাকুক।সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, ‘ভাবনা থেকে হোক ভালো কাজ’ এই মূলমন্ত্রে আমাদের এগিয়ে যাওয়া। সংস্থাটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আজ মানুষের মনে স্থান করে নিয়েছে।

প্রতিনিয়ত এখন বিভিন্ন স্থান থেকে হুইলচেয়ারসহ সহযোগিতার আবেদন আসছে। তেমনি ওই নারীর পরিবার আমাদের কাছে একটি হুইলচেয়ারের আবেদন জানান। আমরা তাৎক্ষণিক তার বাড়িতে যেয়ে পরিদর্শন শেষে হুইলচেয়ার প্রদানের সিদ্ধান্ত নেই এবং তাকে হুইলচেয়ার প্রদান করা হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, আমরা করব জয় সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের মহৎ উদ্দেশ্যে এলাকার মানুষ উপকৃত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category