• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ী-পাবর্তীপুর-রংপুর রোডে ১২দিন যাবৎ বাস চলাচল বন্ধ।।

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

মোঃআশরাফুল আলম দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
ফুলবাড়ী-পাবর্তীপুর-রংপুর রোডে ১২দিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম দূভোর্গে পড়েছে যাত্রীরা। বাস মালিক সমিতি ও মোটর মাইল গ্রæপ দুই পক্ষের দ্বন্দের জেরে গত ১২ দিন যাবৎ ৩টি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছে পার্বতীপুর-দিনাজপুর-ফুলবাড়ী-মিটাপুকুর-নাগের হাট-রংপুর-সৈয়দপুর রুটে চলাচলকৃত সাধারণ যাত্রীরা। বেকার হয়ে পড়েছে এই রুটের প্রায় ৫ হাজার শ্রমিক। এই রুটে চলাচলকারী বাসচালক, হেলপার সহ সংশ্লিষ্টরা। দিনাজপুর জেলা প্রশাসক বিষয়টি দ্রæত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। তবে কবে হবে এই সমস্যার সমাধান তার কোন উত্তর নেই। পার্বতীপুর কেন্দ্রীয় বাস ষ্টান মালিক পক্ষের সুপারভাইজার মহসিন আলী মোল্লা বলেন গত ১৮ ডিসেম্বর থেকে দিনাজপুর মটর মালিক গ্রæপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দু-পক্ষের দ্ব›েদ্বর জেরে এই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা যেমন দূভোগে পড়েছে তেমনি বেকার হয়েছে মানবেতর জীবন যাপন করছে বাস শ্রমিকরা। দিনাজপুর জেলা বাস-মিনি বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমান বলেন, বিগত সরকারের আমলে দিনাজপুর বাস মালিক গ্রæপের পক্ষ থেকে ফুলবাড়ী মিঠাপুকুর নাগেরহাট রংপুর সড়কে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস ছিল ৬টি কিন্তু বর্তমানে রয়েছে ১টি দিনাজপুর বাস মালিক গ্রæপের সঙ্গে দ্ব›দ্ব তৈরি হওয়ায় পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার উপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি মিঠাপুকুর নাগের হাট রংপুর বাস চলাচল বন্ধ করে দেয়। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বাস টার্মিনালে চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। কারো কারো চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বাস চালক সামছুল আলম বলেন, অনেকেই দিন আনে দিন খায়। বাসের চাকা না ঘুরলে, তাদের পেটের খাবারও জুটবে না। দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। মালিকদের দ্ব›েদ্বর কারনে গত ১২দিন ধরে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ।
দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এরমধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুরের দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুরে দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায়, ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারি বাস বন্ধ করে দেয়া হয়েছে। সরাসরি সৈয়দপর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১ টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।
দিনাজপুর মোটর মালিক গ্রæপের সভাপতি ভবানী বাবু বলেন, সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আশ করছি দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে।
শনিবার বিকেল ৫টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বাস মালিক সমিতি ও মোটর মালিক গ্রæপ দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। খুব শীগগ্রই সমাধান হয়ে যাবে। দ্রæত সমাধান না হলে শ্রমিকেরা পথে বসবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের আসু পদেক্ষপ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category