• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফের অধিক্ষেত্রের বাইরে সহকারী দিয়ে বিবাহ রেজিস্ট্রী করালেন কাজী খাদেমুল

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ফের অধিক্ষেত্রের বাইরে সহকারী মোঃ মোজাম্মেল হককে দিয়ে বিবাহ রেজিস্ট্রী করিয়েছেন কাজী খাদেমুল ইসলাম।
গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টা দিকে বাগমারার গ্রামের (১১নং) গনিপুর ইউনিয়নে আব্দুল মতিনের মেয়ে মোসাঃ আফরোজা সহিত বর একডালা গ্রামের ফয়জুদ্দিনের ছেলে মোঃ জয়নালের সাথে বিবাহ্ রেজিস্ট্রী করেন।
নিয়ম বহিভ‚ত ভাবে ভ‚য়া ভলিয়মে বিবাহ্ রেজিস্ট্রীর করানোর বিষয়ে নিকাহ রেজিস্ট্রার মোঃ খাদেমুল ইসলামের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, গতকাল মঙ্গলবার আমি ব্যস্ত ছিলাম। তাই আমার সহকারী মোঃ মোজাম্মেল হককে দিয়ে বিবাহ রেজিস্ট্রীর কাজ সম্পন্ন করানো হয়েছে।
উল্লেখ্য, জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারের সহোযোগিতায় রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার খাদেমুল ইসলাম তাঁর অধিক্ষেত্রের বাইরে (১১নং) গনিপুর ইউনিয়নে একাধিক সহকারী দ্বারা বিবাহ ও তালাক নিবন্ধন করে থাকেন। প্রত্যেক সহকারীর নিকট অবৈধ্য বিবাহের ভলিউম বই আছে বলে অভিযোগ রয়েছে ।
এর আগে, নিয়ম বহিভ‚ত ভাবে একধিক ভলিয়মে বিবাহ্ রেজিস্ট্রী করার বিষয়ে নিকাহ রেজিস্ট্রার মোঃ খাদেমুল ইসলামের মুঠো ফোনে কথা হয়। তিনি জানিয়েছিলেন, গনিপুর ইউনিয়নে আমার কোন সহকারী নাই। আমি নিজেই বিবাহ রেজিস্ট্রী করে থাকি। ভিডিও ফুটেজে দেখা যায় তার বক্তব্যের সাথে কর্মকান্ডের কোন মিল নাই। ভিডিওতে দেখা যায় তার সহকারী মোঃ মোজাম্মেল হক বিবাহ রেজিস্ট্রী করছেন। অতএব তার দেয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা।
রাজশাহী জেলা রেজিস্ট্রার মতিউর রহমান জানান, কোন কাজী সহকারী দ্বারা বিবাহ রেজিস্ট্রী করাতে পারবেন না। যদি এমন কেউ অনিয়ম করে থাকে । প্রমান-সহ তথ্য পেলে তাদের বিরুদ্ধে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category