• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগকে গতিশীল করতে হবে-এমপি হেলাল

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল বলেন,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আরও গতিশীল করতে হবে।

তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটে।

তিনি আরও বলেন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সব সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সেবায় ধারাবাহিকভাবে ভূমিকা রাখে।

কালিকাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (১১ -অক্টোবর) বৈকাল ৫ টায় কালিকাপুর ইউনিয়ন
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী
স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ইসমত দোহা অন্তুুর সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ হেলাল প্রামানিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু উজ্জ্বল, প্রধান বক্তা ও সাধারণ সম্পাদক সুইট কুমার দও,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ এবাদুর রহমান এবাদ,সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,

সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রাং,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম,নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ ওমর ফারুক( সুমন),রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ জিয়াউর রহমান জিয়া,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

পরে মোঃ সুমন আলী মৃধা কে সভাপতি, শ্রী সুদের কুমার কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category