• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বদলগাছীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

ফজলে মওলা বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বদলগাছী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ বিকাল ৪টায় উপজেলা কমিউনিটি সেন্টার মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা শুরু হয়।
কমিউনিটি সেন্টারে এই আলোচনা ও ইফতার মাহফিল শুরু হয়। বদলগাছী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদের জামায়াতে ইসলামী মনোনীত ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ঢাকার সুপারিন্টেনডেন্ট ডাঃ মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য আ. ন. ম. লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা আমির মাওলানা ইয়াসিন আলী।
পরে সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category