• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বদলগাছীতে বাড়ীর সিমানা নিয়ে বিরোধ মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাড়ীর সিমানা নিয়ে বিরোধ মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন। জানা যায় বালুভরা ইউপির ঢেকরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সালাম এর সংঙ্গে বাড়ীর সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী মৃত ইব্ররাহিম এর মেয়ে সাবিনা ইয়াসমিনের। সাবিনা ইয়াসমিন আমেরিকান প্রবাসী বাড়ীতে কেউ না থাকায় বিভিন্ন ভাবে খয়ক্ষতি করে আসতো। আমেরিকান প্রবাসী সাবিনা ইয়াসমিন দেশে এসে তার বাড়ীর প্লাস্টার কাজ শুরু করে।

এক পর্যায় সালাম কাজে বাধা ও মারপিটের হুমকি প্রদান করে। এব্যপারে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করলে থানার এস আই আশরাফুল ইসলাম বিষয়টি নিরশনের চেষ্টা করে। কিন্ত আব্দুস সালাম কাজে বাধা প্রদান করতেই থাকে। গত ২৭ফ্রেরুয়ারী বেলা ২টায় ঘটনাটি সরেজমিনে দেখার জন্য বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান এস আই আশরাফুল,এ এস আই জালাল আহম্মেদ সহ ঘটনার স্থলে গিয়ে বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান কে ডেকে নেয়। বিষয়টি আব্দুস সালামকে ডেকে নিরশনের চেষ্টা করে।

আব্দুস সালাম ঘটনাটিকে আরো জটিলতার দিকে নিয়ে যায়। এসময় ওসি আতিয়ার রহমান ও চেয়ারম্যান আল এমরান পরের দিন জমির কাগজ পত্রাদী নিয়ে থানায় আসতে বলে চলে আসেন। এব্যপারে ৩ ফ্রেরুয়ারী আব্দুস সালাম ওসি আতিয়ার রহমান,বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান,এস আই আশরাফুল,এএসআই জালাল আহম্মেদ এর বিরোদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে ঐ সময় আব্দুস সালামকে চেয়ারম্যানের নির্দেশে তার বাড়ী থেকে বেড় করে বিভিন্ন ভাবে নির্যাতন ও মারপিট করা হয়েছ

সরেজমিনে এলাকাবাসী বলেন বাড়ীর সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তবে সেদিন মারপিটের কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে আব্দুস সালাম বালুভারা ইউপি চেয়াম্যান আল এমরান ও থানার ওসি সহ ২ অফিসারকে জড়িয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান বলেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ীর সিমানা নিয়ে বিবাদ চলছিল ইতিপৃর্বে মীমাংসা করা হয়েছিল কিন্ত আব্দুস সালাম মীমাংসা করার পর আবারও ঝামেলা সৃষ্টি করে।

পুলিশ ও আমাকে জড়িয়ে যে অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন এর কোন ভিত্তিনেই কারণ সেইদিন মারপিটের কোন ঘটনা ঘটেনি। থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান বলেন পরিস্থি সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য পরামর্শ দিয়ে সেখান থেকে চলে আসছে পুলিশ। মারপিটের ঘটনা ঘটেনি মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category