• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বদলগাছীতে হাটখোলা বাজার বণিক সমিতি দীর্ঘদিন ধরে নতুন কমিটি না করার অভিযোগ।

দিনকাল বিডি / ২৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে বাজার বণিক সমিতি দীর্ঘদিন ধরে কমিটি পরিবর্তন বা কোন নির্বাচন না দিয়ে এককভাবে চালিয়ে আসছেন বলে নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন অন্যান্য সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায় বদলগাছী হাটখোলা বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া প্রায় ২৭বছর আগে গঠন করা কমিটির সভাপতির দায়িত্বে আছেন ।

এরপর থেকে কোন কার্যনির্বাহী কমিটির পরিবর্তন করা না হলে সমিতির সাধারন সদস্যরা বার বার নতুন কমিটি তৈরীর প্রস্তাব দিলে সমিতির সভাপতি গোলাম কিবরিয়া কোন ব্যবস্থা না নেওয়ায় অবশেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২৪,৮,২২ ইং তারিখে মামুনুর রশিদ সুইট সহ অন্যান্য সদস্যরা লিখিত অভিযোগ দাখিল করে। নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন অভিযোগটি আমলে নিয়ে উপজেলা সমবায় অফিসার কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্ব অর্পণ করেন।

উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমান বলেন আমাকে দায়িত্ব দেওয়ার পর একাধিকবার উভয় পক্ষকে ডাকা হলেও গোলাম কিবরিয়া পক্ষ থেকে কোন সারা পাওয়া যায় নি। অবশেষে সমিতির সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটার তালিকা প্রনয়ের জন্য ৫ সদস্যর একটি সমন্বয় কমিটি করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হল যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহম্মেদ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার,সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সদস্য আজাদ হোসেন, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম।

তিনি বলেন এই সমন্বয় কমিটির রিপোর্ট পেলেই নির্বাচনের মাধ্যমে বদলগাছী হাটখোলা বাজার বণিক সমিতির নতুন কমিটি করা হবে। এব্যপারে বদলগাছী বাজার হাটখোলা বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন আমি সমিতি তৈরী করেছি কয়েক জন ব্যবসায়ী অভিযোগ করেছে তারা সমিতির সদস্যই নয়। অভিযোগকারী মামুনুর রশিদ সুইট,চঞ্চল হোসেন ও একলাছুর রহমান বলেন দীর্ঘ ২৭বছর ধরে আমরা সমিতির সদস্যরা চাঁদা দিয়ে আসছি এর কোন হিসাব পাইনা বা কোন মিটিং করা হয় না ফলে আমরা অভিযোগ দাখিল করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category