• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বর্ডারগার্ড বাংলাদেশ পদক পেলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক হামিদ উদ্দীন

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ
বিজিবি’র সর্বোচ্চ সম্মাননা পদক ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা” (বিজিবিএমএসপ্রাপ্ত হলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি সোমবার (০৪ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা ঢাকায় বিজিবি দিবস-২০২৩ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক প্রদান করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ন এলাকায় দীর্ঘ ৪৫ বছরের বিরোধপূর্ণ সীমান্তবর্তী ভূ-খন্ড প্রতিপক্ষ রাষ্ট্রের সাথে সুসমন্বয়ের মাধ্যমে উদ্ধার, ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী পুনঃখননের অচলাবস্থা নিরসনকল্পে প্রতিপক্ষ বিএসএফ সাথে সমন্বয়, জয়পুরহাট জেলার ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সৌলাগাড়ী নামক বিলে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের প্রায়

পাঁচ হাজার বিঘা জমির ফসল রক্ষা এবং ১২ বছর পূর্বে হারিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিককে ভারত হতে ফিরিয়ে এনে পরিবারের নিকট হস্তান্তর। এছাড়াও নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তে বিগত ০৬ বছরের মধ্যে এইবারে সর্বোচ্চ মাদক ও চোরাচালানী মালামাল আটক এবং বিগত ১০ বছরের মধ্যে এই বছরে সর্বোচ্চ সংখ্যক চোরাকারবারী আটক। এছাড়াও গত ০২ বছরে সীমান্তে কোন ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ব্যতীত সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি বিজিবি’র সর্বোচ্চ সম্মাননা পদক ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category