• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না: খায়রুজ্জামান লিটন

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ, উন্নয়নের কথা বলে, কল্যানের কথা বলে, দেশ গড়ার কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। দেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। কেউ বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে অংশ নিয়ে এসব বলেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত¡র ও শালবাগান মোড়ে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যেদিন থেকে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়েছে, সেদিন থেকে আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছি।

নির্বাচন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করবো। বিএনপি-জামায়াত তত্ত¡াবধায়ক সরকার ও শেখ হাসিনা সরকার পতনের যে দাবি করছে, তাদের সেই দাবি কখনো বাস্তবায়িত হবে না।

খায়রুজ্জামান লিটন বলেন, জনগণ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধকে প্রত্যাখ্যান করেছে। দুর্বৃত্তরা রাজপথে আসার সাহস পাচ্ছে না। তবে কোথাও কোথাও চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, নির্বাচন হবে, জনগণ নির্বাচনে অংশ নিবে। বিএনপিকে অনেকবার নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে। তারা নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছু করার নাই। তাদের পায়ে ধরে নির্বাচনে অংশগ্রহণ করানো আমাদের ও নির্বাচন কমিশনের কাজ নয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category