• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে পার্বতীপুর শহরের পুরাতন বাজার শাফি মেমোরিয়াল স্কুলে শিক্ষক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ” পার্বতীপুর উপজেলা শাখা (রেজি: নং- ২২৬৮) এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন কে সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান সরদার কে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন সিনিয়র সহ সভাপতি প্রধান শিক্ষক নুজহাত জেরিন, সহ সভাপতি যথাক্রমে মোঃ এনামুল হক,মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবু সায়েম,মোঃ খলিলুর রহমান ও মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন কাজী মোঃ মোজাহিদুল ইসলাম।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ মোজাহিদুল ইসলাম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন,আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category