• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা” শীর্ষক এক কর্মশালা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
২৪মে ২০২৪, শুক্রবার ময়মনসিংহস্থ বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. অনুরাধা ভদ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. আব্দুল কাইয়ূম ও মাৎস্যবিজ্ঞান অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন ড. মো. রফিকুল ইসলাম সরদার । কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। কর্মশালায় নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. নজরুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের

বিজ্ঞানী ও কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবি ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category